Bengali Poetry (Translated)

রাত্রির আত্মদহনে



নিস্তব্ধ রাত—
হাতে মুঠোফোন, মৃদু নিঃশ্বাস,
কোলাহল থেমেছে বহু আগেই।
চাইলেই, আমার মানুষটাকে
রাখতে পারতাম মুঠোফোনের ওপারে।
সত্যিই কি পারতাম?
আচ্ছা, আমার মানুষটা কে?
আদৌ আছে তো?

আমি তোমাকে নিয়ে প্রায়শই ভাবি,
তুমি এর সবটাই জানো।
তবু দেখ—
এই মুহূর্তে আমি তলিয়ে যাচ্ছি,
তোমাকে এক বার জড়িয়ে ধরার
ক্ষমতাটুকুও নেই আমার।
তোমার কণ্ঠস্বরটা কি
আর শোনা হবে না তবে?

আমাদের নীরবতার এই বন্ধনে
তোমার স্বর, তোমার স্পর্শ—
সবটাই কি এত দূরে চলে গেছে আমার থেকে?

আমার ভালোবাসার মানুষটিকে
আমি কখনোই পাবো না।
শুনছ? "তোমাকে আমি কখনোই নিজের করে পাবো না।"

‘তোমাকে ভালোবাসি’—
এই অনুভবটা বুঝেছি
তোমারই করা অবজ্ঞাতে,
যখন বুকের ভেতরের কষ্টটা
প্রথম বার বাড়তে দিয়েছি,
হৃদয়ের একপাশের রক্তপিণ্ডটা ছিঁড়ে দিতে
একমুহূর্তও করিনি দ্বিধা।
এবার বলো—
তখনও কি ভালোবাসতে পেরেছিলে আমায়?
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *