Bengali Poetry (Translated)

শুধুই রাখতে চেয়েছি

আমি তোমাকে ভালোবাসতে বাসতে কখনোই ক্লান্ত হইনি। 
আমি তোমার অবহেলা গিলেও কখনোই ছেড়ে যাবার সিদ্ধান্ত নিইনি।
আমি তোমাকে পেতে নিজের কিছুটা ঝেড়ে ফেলতেও দ্বিধা করিনি।
আমি ভালোবেসে অপমানিত হয়েও তা গায়ে মাখিনি।
আমি তোমাকে শান্তি এনে দিতে পারিনি, এটা ঠিক; কিন্তু ধীরে ধীরে তোমার অশান্তির কারণ তৈরি করা বন্ধ করেছি।
আমি পিছিয়েছি, কিন্তু ভালোবাসা বন্ধ করিনি।
আমি চুপ থেকেছি কিংবা চিৎকার করেছি, কিন্তু সম্পর্ক ভেঙে ফেলিনি।
আমি ব্যর্থ হয়ে শত শত বার নিজেকে তোমার চোখের আড়াল করেছি,
আমি রোজ পুড়েছি, অনর্গল আজ‌ও পুড়ছি।
আমি নির্বাক হয়েছি, 
অপলক চোখে তোমার নিষ্ঠুরতার দিকে চেয়ে থেকেছি,
অসংখ্য বার আমি তোমার ফিরতি মেসেজ না পেয়ে দগ্ধ হয়েছি,
আমি তোমার মেসেজের জন্য অপেক্ষা করতে করতে হাজার বার সে অপেক্ষা আমার প্রতীক্ষা হয়ে গেছে।
আমি রোজ ভেঙেছি, আমি আমার ভেতরের যন্ত্রণা তোমাকে দেখাতে পারিনি, কাউকে কিছু বলতে পারিনি।
লক্ষ বার তোমার শূন্যতা আমার ভেতরটা গিলে খেয়েছে।
আমি জানতাম, আমার চোখ কখনও শুকোবে না, 
এতশত না পাওয়া আমার আছে তোমার কাছে, তবুও কখনোই হেরে যাইনি।
আমি শুধুই রাখতে চেয়েছি... যেভাবে যা থাকে, সেভাবেই।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *