গল্প ও গদ্য

যাদের ভরসায় মাতাল হয়েছিলাম

আকণ্ঠ ডুবে ছিলাম সুরায়।
খেয়াল‌ই করিনি, কখন যে সূর্য ডুবেছে!
হঠাৎ দেখি, চারপাশে শুকনো পাতার স্তূপ,
চোখদুটো বাদে পুরো শরীরটাই তার আড়ালে!
টলতে টলতে কোনোমতে উঠে দাঁড়ালাম।
নেশা একটু কাটল যখন, তখন বুঝলাম,
ওদের সবাই আমাকে ছেড়ে চলে গেছে,
যাদের ভরসায় মাতাল হয়েছিলাম।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *