গল্প ও গদ্য

মাঝরাতে; ভিডিয়োকলে

 

 কোনও এক মাঝরাতে; ভিডিয়োকলে।
  
 স্ক্রিনশট নিচ্ছিই তো নিচ্ছি! ননস্টপ!
 গ্যালারি ভর্তি হয়ে যাচ্ছে।
  
 - তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে!
 (মনে মনে) চুল তেলে জবজবে, টিশার্টটাও পুরনো। সুন্দর দেখাচ্ছে মানে? নিশ্চয়ই আমাকে নিয়ে মজা করছে!
  
 দু-জন দু-জনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে। হাসছি, তাকিয়ে আছি, একটাও কথা বলছি না...সময় গড়াচ্ছে।
  
 এসো, দু-জন মিলে ম্যাগি রান্না করি। কলটা কেটো না, থাকুক।
  
 বার বারই নিজের দিকে তাকাই, আর ভাবি, আমাকে দেখতে খারাপ দেখাচ্ছে না তো?
  
 ঘুম পাচ্ছে, হাই তুলছি, তবুও মুখে বলছি, আরে নাহ্‌...ঘুম পাচ্ছে না! তুমি কথা বলো!
  
 কথা বলতে বলতে হঠাৎ মন চাইলে পছন্দের গানটা ছেড়ে দু-জন মিলে নাচতে থাকি, ভিডিয়োকলেই!
  
 একসময় ঘুমিয়ে পড়ি।
  
 কলটা না কেটেই। 
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *