Bengali Poetry (Translated)

শেকল


তুই আমার একটাই কাঁধ,
মাথা রেখে কেঁদেই যাব।
মনের এমন জটিল যে ফাঁদ,
সমাধান তার কোথায় পাব?


ওসব নাকি ভালোবাসারই কুমন্ত্রণা,
সত্যটা আমায় বুঝিয়ে তো বল!
আমার ভাগ্যেই কেন এ যন্ত্রণা?
সব ছেড়েছুড়ে পালাই না, চল!


খাঁচার পাখিটা চেঁচায় যে খুব,
মুক্ত হতে সে-ও তো চায়!
পাখিটা দেয় রোজ মরণেই ডুব,
কেউ কি তা টেরটুকও পায়?


বুক ভরে এবার নিঃশ্বাস নেব,
এ ভারী শেকল তবে খুলেই নিক!
তোর সবটুকু ঋণ চুকিয়ে দেবো,
পালিয়েই যাব একদিন ঠিক!
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *