Bengali Poetry (Translated)

ভুল কিছু সুখের

 সত্যটা জানতে চাও তো? শোনো তবে...
  
 তোমাকে আমার ভালো লাগে। অনেক ভালো লাগে।
 তোমাকে ভেবে আমি সুখ পাই।
 তোমার কথা মনে এলেও আমার চোখদুটো হেসে ওঠে।
 তুমি অনেক স্মার্ট, অনেক দারুণ।
 তুমি অন্য সবার থেকে আলাদা।
 তুমি একটু পাগলাটে, এই পাগলামিটা তোমাকে মানায়।
 তুমি একটু অদ্ভুত, বেশ মজার।
 তোমার মুখের হাসিটা দেখলে ভালো থাকতে সারাদিনে আমার আর কিছু লাগে না।
  
 তুমিও আমাকে ঠিক এভাবেই পছন্দ করো, এটা ভাবতে আমার ভালো লাগে, যদিও আমি জানি, এটা ভুল। জীবনে কিছু ভুল থাকুক, নইলে বাঁচব কী করে! 
লেখাটি শেয়ার করুন

One response to “ভুল কিছু সুখের”

  1. জীবনে কিছু ভুল থাকুক,নইলে বাঁচব কি করে🙂😶

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *