Bengali Poetry (Translated)

ভালোবাসায় মুক্তি

তোমাকে আগে ভালোবাসতাম,
এখন ভয় পাই।




তুমি আগে ভালোবাসা ছড়াতে,
এখন অশান্তি ছড়াও।




যে অস্থিরতার নাম তোমার কাছে প্রেম,
আমার কাছে তার‌ই নাম‌ উদ্‌বেগ।




তুমি সারাক্ষণই আমাকে হারিয়ে ফেলার ভয়ে থাকো,
আমি সারাক্ষণই নিজেকে হারিয়ে ফেলার ভয়ে থাকি।




তোমার কাছে ভালোবাসা একধরনের পাহারা,
আমার কাছে ভালোবাসা শুধুই মুক্তি।




ধরে রাখার পর বাকি থাকে যা, তা ভালোবাসা নয়;
বরং ছেড়ে দেবার পর বাকি থাকে যা, ভালোবাসা তা-ই।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *