দর্শন ও মনস্তত্ত্ব

নেশা-নেশা শব্দগুচ্ছ

১. আমি জিতে গেছি...
কারণ বিদেয়টা তুমি বলেছিলে।




২. তোমার-আমার সম্পর্কের কোনো নাম নেই। এর চেয়ে মধুর সম্পর্ক আর কীই-বা হতে পারে!




৩. যে-ভালোবাসা নেশা তৈরি করতে পারেনি, সেটা কোনো ভালোবাসাই নয়।




৪. অপেক্ষা কখনও মধুর হয় না, অথচ কারও কারও বেঁচে থাকার কারণই হচ্ছে ওই এক অপেক্ষা!




৫. তোমার কাছে গিয়েছি আর নিজেকে না পুড়িয়েই ফিরে এসেছি, এমন তো কখনও হয়নি!




৬. আমি তোমাকে এত এত চিঠি লিখেছি যে, একজীবনে পড়ে শেষই করতে পারবে না। বলো, তুমি আর কী চাও?




৭. তুমি ঠিক ন-টায় আসবে বলেছিলে। ন-টা বাজার একটু আগেই ঘড়িটা নষ্ট হয়ে গেল। তুমি কি তাহলে আসবে না?




৮. তুমি নিজেকে চোখে চোখে রেখো। মনে রেখো, পৃথিবীই দুশমন তোমার, মানুষই তোমার সবচেয়ে বড়ো শত্রু—যতক্ষণ পর্যন্ত তুমি নিজেকে চোখে চোখে রাখছ না।




৯. মানুষ তার পছন্দের কারও বেলায় কোনো ধরাবাঁধা নিয়ম মানে না। মানুষের তৈরি সব কঠিন নিয়ম‌ই হচ্ছে তার অপছন্দের মানুষদের জন্য।




১০. আমার সৌন্দর্য, আমার মেধা, সব কিছুরই যত্ন করা আমি ছেড়ে দিয়েছি। আমার এত এত গুণের বিনিময়েও যদি তোমাকেই না পাই, তবে ওসব দিয়ে আমার কী হবে?
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *