Bengali Poetry (Translated)

নিলাম

একদিন
আমি নিজেই নিজেকে
নিলামে তুলেছি।

নিজেকে আমি 
করেছি স্বেচ্ছায়
বিক্রয়যোগ্য
খোলাবাজারে।

দাম উঠেছিল ভালোই;
তবে সেই লেনদেনে
লুকিয়ে ছিল
কিছু মিথ্যে আর অসততা।

নিজের জন্য
কিছু স্বপ্ন সরিয়ে রেখে
বাকিটা তুলেছি নিলামে।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *