Bengali Poetry (Translated)

ঝোড়ো আলাপন

- এনে দেবে না আমায় শরতদিনের প্রথম শিউলি ফুলটা?
- আহা, কেন দেবো না? বলো তার আগে, কোথায় তোমার সবুজ রংয়ের ঝুমকো কানের দুলটা?
- আছে ওটা, পরিনি তো আজ, নাহয় অন্য একদিনই পরব?
- আমি তো ভেবে রেখেছিলাম আজকেই তোমায় পূর্ণ চোখে দেখব!
- ওমা, আমায় কি দেখাচ্ছে তবে বিচ্ছিরি খুবই, বলো?
- ঘোমটা তোলো, টিপটা একটু ঠিক করে দিই। অবশ্য ‘পূর্ণ চোখে’ মানে, থাকবে না কোনও সাজগহনা, আমি এমনিই তোমায় দেখব, আসবে যখনই চাঁদ ফুঁড়ে আলো!


- জনাব, ওসব ভাবনা কেবল পকেটে ভরেই রাখুন!
দুষ্টুমিটা ছেড়ে এবার সভ্য হয়েই থাকুন!


- দুনিয়ার কোনও প্রেমিকই সভ্য কিছুতেই নয়!
যদি প্রেমিকই হবে, তবে আবার সভ্য কী করে হয়!
চলো, এবার ছাদেই চলো। চাঁদের সাথে আমার চাঁদের দেখা আজই হোক!
- আরে যাব তো, হাতটা ছাড়ো না! তুমি কেমন আজব লোক!


- কাপড়টা এবার সরিয়ে ফেলো, ওই চাঁদকে একটু দেখাই?
- কী বলছ এসব?
- আহা, ভাবছ কেন? আমি তো আছি, পর্দা হয়েই দাঁড়াব নাহয়। তুমি শুধু তোমার পিঠের খাঁজ আর বুকের লাল তিলটা ওকে দেখাও।
- দেখালাম, যাও! আরও দেখাই তবে…আমার আছে যা-কিছু?
- না গো, না! আঁচল দিয়ে এবার ঢাকো নিজেকে, অতটা উদার আমি শিখিনি এখনও হতে!
ভালোবাসি তো তোমায়। তুমি আমার যেহেতু, সেহেতু তুমি আর নও শুধু ঠিক তোমারই। তুমি আমার, আমার এবং আমারই!
লেখাটি শেয়ার করুন

One response to “ঝোড়ো আলাপন”

  1. তুমি সন্ধ্যার মেঘমালা,তুমি আমার সাধের সাধনা …

Leave a Reply to Manjuri Biswas Cancel reply

Your email address will not be published. Required fields are marked *