English Prose and Other Writings (Translated)

A Girl's Life With No Regrets

দীর্ঘদিন ধরে আমি আত্মবিশ্বাসের অভাবে ভুগেছি। বছরের পর বছর আমার মধ্যে কোনো আত্মবিশ্বাস ছিল না। নিজের ওপর আস্থা রাখতে পারতাম না। আমার জীবনে যারাই এসেছে, তাদের কারো জন্যই আমি যথেষ্ট ছিলাম না। সবসময় কিছু না কিছু অপূর্ণতা থেকে যেত, সবসময় কিছু না কিছু পালটাতে হত। আমার মধ্যে কোথাও না কোথাও গলদ ছিল। তারা এসেছে, নিয়ে গেছে, চলে গেছে। আমার চোখ পছন্দ হয়নি তাদের, চুল পছন্দ হয়নি, তিলগুলো পছন্দ হয়নি। আমার কাজ পছন্দ হয়নি, স্বপ্নগুলো পছন্দ হয়নি, কথাবার্তা পছন্দ হয়নি। আমার বন্ধুরা, ভ্রমণের নেশা, নিস্তব্ধ মুহূর্তগুলো, নীরবতা—এসব কিছুই আমাকে করে তুলেছিল বিক্ষিপ্ত, শীতল আর নিরাসক্ত।

আমি নিজেকে আলিঙ্গন করা বন্ধ করে দিয়েছিলাম। হাত বাড়ানো বন্ধ করে দিয়েছিলাম। কেউই নিশ্চিত হয়ে থেকে যায়নি, কেউই নিশ্চিত হয়ে চলে যায়নি। প্রতিটি বিদায়ের সাথে আমি আরো বিভ্রান্ত হয়ে পড়েছি। তারা এখানে থাকতে চেয়েছে, কিন্তু এই মুহূর্তে নয়। তারা চলে যেতে চেয়েছে, কিন্তু আজ নয়। সময়টা ঠিক ছিল না, তারা প্রস্তুত ছিল না, মুহূর্তটা খারাপ ছিল। আগের সম্পর্কগুলো খুব ক্লান্তিকর ছিল, তাদের অন্য অগ্রাধিকার ছিল। তারা আমার সাথে তুলনা করেছে তাদের স্ত্রীদের, প্রাক্তনদের অথবা যাদের স্বপ্ন দেখত তাদের। আমি চেষ্টা করেছি তাদের আদর্শ হয়ে উঠতে। তাদের যা যা চাই সব দিতে। সেটা কখনোই আমি ছিলাম না।

আমি ক্রমশ নিজেকে পৃথিবী থেকে গুটিয়ে নিয়েছি, হয়ে উঠেছি দুর্ভেদ্য। কিছুই অনুভব করতাম না, কারো নই। করুণ। ক্ষুদ্র। এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছিলাম যেখান থেকে আবিষ্কার করতে শুরু করেছি কী আসলেই মূল্যবান। সম্মানের যোগ্য। তারা আমাকে শিখিয়েছে নিজেকে একত্রিত করতে। নিজের যত্ন নিতে শিখিয়েছে। নিজের ওপর নির্ভর করতে শিখিয়েছে। প্রতিটি পরবর্তী সাক্ষাৎ আমাকে আরো কাছে এনেছে আমার কাছে। আমি অনুতপ্ত নই।

এই মুহূর্তে আমি হালকা অনুভব করি। আমার অতীতের কোনো চিহ্ন আর নেই, কারণ সময়মতো আমি সব কিছু তুলে নিতে পেরেছিলাম যা আমার ছিল। আমি সবসময়ই বলেছি যে আমি আমার পাঠগুলো মনোযোগ সহকারে অধ্যয়ন করি। সবসময়ই করব। আমি একা আমার লড়াইগুলো লড়ি, এবং আমি এক শক্তিশালী মেয়ে। সময়ের সাথে আমি শিখেছি যে শক্তিশালী হওয়া মানে কঠোর আর নিরাসক্ত হওয়া নয়, বরং স্বীকার করা যে তুমি দুর্বল এবং মানবিক। কান্নাকে আটকে রেখো না। কাঁদা ঠিক আছে। দুঃখ আর কৃতজ্ঞতা নিয়ে—যে আমি ঠিক এখানে আছি আর আমি ঠিক এই রকমই, এই সবকিছুর কারণেই।

আমি জীবনকে ভালোবাসি—এটা সবসময় তোমার কাছ থেকে যা যা দিয়ে দেওয়া দরকার সব কিছু নিয়ে নেয়, তোমাকে আরো অনেক বেশি আর আরো অনেক ভালো করে তুলতে। তোমার সবচেয়ে বুনো কল্পনার চেয়েও এগিয়ে নিয়ে যেতে।

সাহস আমার শব্দ। এটাই আমি চাই—নিজের মধ্যে আর আশেপাশের মানুষদের মধ্যে। এটাই আমার জন্য যথেষ্ট।
Share this article

2 responses to “A Girl’s Life With No Regrets”

  1. “Courage is my word. That’s all I want—in myself and in the surrounding people. That’s enough for me.”
    Wow!! What a Quote !! 🥰🥰
    Just loved it!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *