কথোপকথন

অনুত্তরিত



: কাছে আয়, ঘুম আসবে।
: তুই আজ পর্যন্ত আমার কোনো লেখার উত্তর দিসনি। হাতে সময় ছিল কি খুবই অল্প?
: দিলে কী হত?
: যা এখন অবধি হয়নি, তেমন কিছু।
: দেবো হয়তো কখনও।
: হুম। আমি না থাকলে দিস।
: কোথায় যাবি তুই?
: যেখানে গেলে তোর আমাকে খুঁজতে বড্ড ক্লান্ত লাগবে।
: ভালো আছিস তো?
: প্রতিবার শুধু এই এককথা। কেন তুই জানিস না, আমি কেমন আছি? বার বার জিজ্ঞেস করতে হয় কেন?
: এক বারও উত্তর পছন্দ হয়নি।
: ভালো তুই থাকিস, যেমনটা এখন আছিস। আমার ভালো থাকতে হয় না।
: তোকে নিয়েই আছি।
: দরকার নেই।
: কেন রে?
: আমি তোর কে, আগে বল?
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *