আমি বিরক্তিকর মানুষ নই জেনেও
তোমার সমস্ত অবহেলা মেনে নিই,
এবং তোমার কাছে থেকে যাই...
এর মানে এ নয় যে,
আমার আর কোথাও যাবার নেই।
তুমি অবহেলা করলেও ভালো লাগে,
তুমি কষ্ট দিলেও সহ্য করতে ইচ্ছে করে,
তোমার ভুল ধরে ফেললেও ক্ষমা করে দিতে পারি...
এর মানে এ নয় যে,
আমার আর কোথাও যাবার নেই।
চাইলেই চলে যেতে পারি।
চলে যাওয়া কঠিন কিছু নয়।
যাবার মতো অন্তত একটা জায়গা সবারই থাকে।
তবু চলে যাই না... তোমাকে ভালোবাসি বলে।
ভালোবাসি বলেই থাকি
লেখাটি শেয়ার করুন