ভালোবাসা সেই গাছের মতন, যে গাছটা নেই কোথাও, তবু যার ছায়ায় আমি বেঁচে আছি।
ভালোবাসা আমার অদেখা সেই নরম দু-ঠোঁট, যার চুম্বনের ক্ষত আমি আজও বয়ে চলেছি।
ভালোবাসা খুব চেনা সেই দু-চোখের মায়া, যে চোখের কায়া আজও দেখিনি চোখে।
ভালোবাসা সেই দুটি হাত, যা আমার হাত জড়িয়ে রাখে... সেই দু-বাহু, যেখানে ফিরলে ঘরের মতো লাগে।
ভালোবাসা আমার সেই আশ্চর্য শূন্যতা, যার জন্ম দিয়েছি আমিই, যদিও তার পূর্বাপর জানি না কিছুই।
আশ্চর্য শূন্যতা
লেখাটি শেয়ার করুন