তুমি কাউকে মিস করছ, কিন্তু তার সাথে কথা বলার কোনও পথ তোমার সামনে আর খোলা নেই। তাই তুমি এই একাকিত্বের কষ্ট কারও সাথে শেয়ার করছ। তুমি এই তৃতীয় মানুষটার সাথে আদৌ কথা বলছ না, তুমি আসলে তার মধ্যে তোমার পছন্দের মানুষের ছায়া খুঁজে বেড়াচ্ছ।
মজার ব্যাপার, এই নতুন মানুষটাও কাউকে মিস করছে। যাকে সে মিস করছে, তার সাথে কথা বলার কোনও রাস্তা তার নেই। তোমার মধ্যে সে অন্য কাউকে খুঁজছে। খুব যে খুঁজে পাচ্ছে, তা-ও নয়, তবু তোমার সাথে কথা বলতে তার খারাপ লাগছে না। তোমরা গল্প করছ, তোমাদের ভালো লাগছে। তোমরা দু-জনই মূলত ছায়ার সাথে গল্প করছ। মানুষ ছায়াজীবী প্রাণী।
মানুষ একদিন এভাবেই বাঁচতে শিখে যায়। বাঁচতে গেলে এভাবেই বাঁচতে শিখতে হয়। যার সাথে বাঁচতে ইচ্ছে করে, তার সাথেই বাঁচতে পারে যারা, ওরা খুবই অবিশ্বাস্য রকমের সুখী মানুষ। অতটা সৌভাগ্য নিয়ে বাঁচতে বেশিরভাগ মানুষই পারে না। মনের মতো মানুষের সাথে বাঁচতে না পারলেও কেউ মরে যায় না। যেত যদি, তবে পুরো পৃথিবী শ্মশানে আর কবরে ভরে যেত।
মানুষ বোধ হয় মিস করতেই জন্মায়, তাই মিস করে করেই বাঁচে। আর বাঁচে বলেই মানুষ একসময় ভিন্ন মানুষকে মেনে নেয়। উপায় কী... বাঁচতে হবে তো!
ছায়াজীবী প্রাণী
লেখাটি শেয়ার করুন