নিতান্তই প্রয়োজন না হলে নিজেকে অত ব্যাখ্যা করতে যাবেন না। (মানসিকভাবে হলেও) হয় এড়িয়ে যান, নয় দূরে সরিয়ে দিন।
অপ্রয়োজনীয় মানুষের কাছে নিজেকে ব্যাখ্যা করলে প্রয়োজনীয় সময় নষ্ট হয়, ওদের গুরুত্ব দেওয়া হয়। নিজেকে ব্যাখ্যা করা ও না করা, দুই-ই স্রেফ অভ্যাস। চেষ্টা করলে অভ্যাস বদলানো যায়।
দিনশেষে, যা-কিছু নিয়ে আমাদের বাঁচতে হয়, সেগুলির মধ্যে ওরা নেই। তাই যদি নিজের জীবনে ওদের জায়গা দিই, তাহলে ওরা এসে কিছু প্রয়োজনীয় মানুষ ও সুখ জীবন থেকে বের করে দেবে। কখন যে দেবে, দেবার আগ পর্যন্ত টেরই পাবো না। কী দরকার!
যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে... ঋষিকবির এই মহৎ দর্শন লালন করে আমরা বেঁচে আছি। আরও ভালো হয়... কাউকে কখনোই না ডাকলে। ডাকলেই সমস্যা। ডাকলেই লোকে দুর্বলতার সুযোগ নেয়।
জীবনে মানুষ বাড়লে সুখ কমে।
এড়িয়ে যাবার শিল্প
লেখাটি শেয়ার করুন