গল্প ও গদ্য

কিপটুস প্রো-ম্যাক্স

এ জগতের অন্যতম সস্তা জিনিস হলো কিপটা লোক; কেননা তার নিজেরও কোন‌ও দাম নাই, তার পয়সার‌ও কোনও দাম নাই। বলা যায়, কিপটা লোক মাত্রই ছোটোলোক প্রো-ম্যাক্স। কিপটা লোকের সাথে চলার মানেই বাড়তি একটা লোকের খরচ বহন করে চলা। তার সাথে মেজাজখারাপ ফ্রি! কোনও মানে হয়? এর চাইতে একলা চলাই ভালো।

কিপটা লোকের একটাই কথা:
তোরা যে যা বলিস ভাই,
আমার লজ্জাশরম নাই।

কৃপণতা মূলত একটি মানসিক সমস্যা। এই সমস্যায় আক্রান্ত বেআক্কেল মানুষের কাছ থেকে দূরে থাকুন নিজের মনকে ভালো রাখার স্বার্থে। বেআক্কেল মানুষ বড়োই বিরক্তিকর।

যে আমায় করেছে অকারণে পর,
সে করুক কিপটা জামাইয়ের ঘর।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *