আপনি কারও কাছ থেকে জোর করে সময় বা পরামর্শ চাইতে পারেন না। তাঁর দিক থেকে সুনির্দিষ্ট কারণ বা আগ্রহ না থাকলে কেউ আপনার সাথে কথা বলবেন কি বলবেন না, সেটা তাঁর ব্যাপার। একজন সম্পূর্ণ অপরিচিত মানুষকে টানা দুই বারের বেশি ফোন দেওয়া বা একটানা মেসেজ পাঠিয়ে যাওয়া মানসিক সুস্থতার লক্ষণ বলে আমি মনে করি না। আপনার যত প্রয়োজনই থাকুক না কেন, আপনি এটা করতে পারেন না। কাউকে নিজের সমস্যার কথা ক্লান্তিহীনভাবে বলে যাওয়া তাঁর কাছে কোনও কিছুই মিন করে না যদি তিনি আপনাকে সময় দিতে না চান। আপনার আবেগ বা প্রয়োজনের দাম কিন্তু স্বাভাবিকভাবেই তাঁর কাছে জিরো। এমনকী আপনি যদি তাঁকে মনপ্রাণ উজাড় করেও পছন্দ করেন, তাতেও তাঁর কিছুই এসে যায় না।
মানুষ এভাবেই নিজের আবেগকে সস্তা করে ফেলে। যা পাবার অধিকার আপনার নেই, জোর করে কারও কাছ থেকে তা আদায়ের চেষ্টা করলে যদি তিনি আপনার সাথে খারাপ আচরণ করেন, তবে আপনি সেটা ডিজার্ভ করেন। অধিকার ও আনুকূল্যের মধ্যে পার্থক্য আছে। অধিকার আদায় করা যায়, কিন্তু আনুকূল্য পাওয়া না পাওয়া অন্যের ইচ্ছের উপর নির্ভর করে। আপনার সমস্যা আপনার কাছে বড়ো, অন্যের কাছে বড়ো নয়। এটা বোঝার জন্য রকেট সায়েন্টিস্ট হতে হয় না, মিনিমাম কমনসেন্স থাকলেই চলে।
অধিকার নয়, আনুকূল্য
লেখাটি শেয়ার করুন