গল্প ও গদ্য

স্বাধীনতার স্বাদ

মানুষ একবার স্বাধীনতার স্বাদ পেয়ে গেলে আর কখনও পরাধীন হয়ে বাঁচতে চায় না। একজন স্বাধীন মানুষ জীবনের প্রকৃত স্বাদ পায়। একজন পরাধীন মানুষ শেকলের পরাধীনতায় স্বাধীনতার প্রলেপ লাগাতে চায়। পরাধীন মানুষ সর্বদা নিজেকে মনে করিয়ে বোঝাতেই অন্যদের বলে বেড়ায়, সে এই পরাধীন জীবন নিয়ে, অন্যের অস্তিত্বে বাঁচাতে ভালোই আছে। কেন জানি পরাধীন মানুষগুলো স্বীকারই করতে চায় না যে, তারা অন্যের মর্জির মালিক!

স্বাধীনতা এমন‌ই এক স্বাদ, যা মানুষকে অনাকাঙ্ক্ষিত আপদ থেকে রক্ষা করে। এই পৃথিবীর বৃহত্তম পরাধীন গোষ্ঠীই হচ্ছে নারী। অথচ কখনও ওরা জানেই না যে ওরা পরাধীন হয়ে বেঁচে আছে! ওরা ভাবে, এটাই জীবন। অথচ ওদের জীবন পুরুষের কর্তৃত্ব ও ইচ্ছের নিগড়ে বাঁধা। ওরা অবচেতন মনেই একধরনের পরমুখাপেক্ষিতায় আয়ুক্ষয় করে যায়। প্রায়‌ই দেখা যায়, এমনকী চাকরি বা ব্যাবসাও ওদের এই দুষ্টচক্র থেকে মুক্তি দিতে পারে না।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *