মেনে নিলেই ভালো।
যে তোমার জীবনে থাকার কথা, সে কোনও-না-কোনও উপায়ে থেকে যাবেই। শত বাধা এলেও দেখবে, এমন কিছু একটা ঘটে গেছে, যা ঘটার কথাই নয়, তবু ঘটেছে শুধু ওকে রেখে দেবার জন্য।
আর যে থাকার কথা নয়, তাকে তুমি কিছুতেই রাখতে পারবে না। সব ঠিকঠাক, তবু দেখবে, কোত্থেকে যেন এক ঝড় এসে সব এলোমেলো করে দিয়েছে।
একইভাবে, তুমি যার জন্য নও, সে তোমাকে পেয়েও হারিয়ে ফেলবে।
রাখতে পারা, রাখতে চাওয়া, ভালোবাসা, পাশে থাকা বা না থাকা, কাছে আসা বা না আসা... এ সবকিছুই অনেকটা পূর্বনির্ধারিত, যার বাইরে আমরা শতচেষ্টা করলেও যেতে পারি না।
মেনে নিলেই ভালো
লেখাটি শেয়ার করুন