কথোপকথন

নিঃশব্দ প্রত্যাখ্যান

: মনের খবরটা কে রাখে, বলো? 
আমি তো কেবল স্বার্থের তাড়নায় আসি।
: তবে এতসব হিসেব মিলিয়ে কী হবে আর? তোমার ভালোবাসা চেয়ে কী হবে আর?

এতটা অবুঝ হয়ে যাও তুমি—
এতে কী এসে যায়?
তবু জানো,
তোমাকে কষ্ট পেতে দেখলে...
আজও খুউব যন্ত্রণা হয়।

: আমি বুঝতে চাই না। যত্তসব...
তুমি কি মনে করো, এসব আবেগ দেখিয়ে
ভালোবাসার মানুষকে বেঁধে রাখা যায়?
ওসব সস্তা, অহেতুক আলাপ...
অন্তত আমার সাথে কোরো না—
আমি বড্ড বিরক্ত হই।

খুব তো বলেছিলে...
“আমার বিরক্তির কারণ হতে চাও না”;
তবে যাও...
যাচ্ছ না কেন?

: তোমার ওপর অভিমান করে চলে যাবার মানুষটা আমি নই;
তবে...
তুমি এমন করে বললে
আমার তোমাকে আঁকড়ে ধরার নেশাটা
আরও বেড়ে যায়।
আচ্ছা, আমার ভালোবাসার তীব্র অনুভূতি কি কখনোই তোমাকে স্পর্শ করেনি?
আমি যেতে চাই, যেতে আমাকে হবেই—
আজ অথবা কাল।

: এতও ভাবি না তোমায় নিয়ে...
: জানি। সবই বুঝি সময়ের স্বল্পতা?

তোমার কখনো একদিন...
আমায় ভীষণ মনে পড়বে, জানো!
এই ঘটনাটি অবশ্যই ঘটবে, আমি জানি।

: তুমি নিশ্চিতভাবেই পাগল হয়ে গিয়েছ।
: সম্ভবত। নিজেকে ভালো রেখো।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *