বাংলা কবিতা

রইল শুধুই অক্ষর

মানুষকে বেঁধে রাখা যায় না,
মানুষ চলে যায়।

তুমি চলে গেলে।
আমার বলার কিছুই রইল না।
আমি অবাক হয়ে ভাবছি,
আমাদের যত মুহূর্ত, তার কিছুই...
স্থায়ী নয়।

তোমার চোখের যে অদ্ভুত মায়া
আমাকে গ্রাস করে প্রতিনিয়ত—
তা যেন অপেক্ষার মতন বিশ্বস্ত হলো না।

তোমার স্পর্শে আমার জন্য যে-করুণা ছিল,
সম্ভবত তা ভালোবাসায় রূপ নেবে না।

খুব অল্পতেই ভেঙে টুকরো হয়ে যাওয়া,
আমার অনুভূতিগুলোর খোঁজ
তুমি আর যত্নে আগলে রাখলে না—
এই সত্যিটা...আমার ভেতরটা যেন
কিছুতেই গ্রহণ করতে চাইছে না।

তুমি শুধু এক বার কথা বলেছিলে আজ...
অনেক দিনের পর।
আমি তোমার কতটা কাছে চলে এসেছি, জানো?
তুমি কল্পনাও করতে পারবে না!

আজ আবিষ্কার করলাম—
আমার অনুভূতির অক্ষরগুলো...
আমার মতন অক্ষম না।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *