গল্প ও গদ্য

স্মৃতিহীন পথে

ভারি অস্থির লাগে, যখন...
আমি তোকে গভীরভাবে অনুভব করি;
আমি ভীষণ মনোযোগে তোর মুখের দিকে তাকিয়ে আছি, আর
প্রার্থনা করছি...
যেন এই মুহূর্তটা স্থায়ী হয়।

একজন সৃষ্টিশীল মানুষ কখনোই পরনির্ভরশীল হতে পারে না, ইমোশনাল ব্যালেন্স রাখাটা খুউব জরুরি। তবুও...
আমার পক্ষে তোকে বাদ দিয়ে
কোনো কিছু ভাবনায় আনা একেবারেই অসম্ভব।

আমাদের মাঝে কোনো চুক্তি নেই; তবে,
তোকে আটকে রাখার চেষ্টা করে আমার লেখা প্রত্যেকটা শব্দ...ওরা জানে না...
তোকে আমি বহু আগেই মুক্ত করে দিয়েছি।

অনুভূতির কি নিজস্ব কোনো ভাষা আছে? আমার জানা নেই।
আচ্ছা, দুঃখী মানুষেরা কীভাবে দুঃসাহসিক হয়?

তোকে জোর করে রেখে কী হবে? ছেড়ে যাবার ব্যাকরণটা যার আগে থেকেই শেখা...
তাকে নানান অজুহাতে আঁকড়ে ধরে কী লাভ?

যে-পথ আমার নিজস্ব—সেখানে স্মৃতির তোয়াক্কা আমি করি না।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *