বাংলা কবিতা

হাতে সময় অল্প



শরীরটাকে খুউব কাছে থেকে ছুঁয়েও...
গভীর ক্ষত বুঝতে না পারার যে-যন্ত্রণা
তোমার চোখমুখে স্পষ্ট হয়,
তার ব্যাপ্তি কতখানি দীর্ঘ, তুমি জানো?

ভীষণ ভালোবাসার মানুষের
এতখানি কাছে থেকেও
তাকে অধিকার করতে না পারার
আফসোস কতখানি, তুমি জানো?

অব্যক্ত অনুভূতির প্রকাশ্য রূপ
কতখানি ভয়ংকর, তুমি জানো?
অতৃপ্ত আলিঙ্গনের সময়কাল
কতটা দূরত্ব ঘোচাতে পেরেছিল,
কখনো খোঁজ নিয়েছ?

আমাদের হাতে সত্যিই আর
ঠিক কতখানি সময় আছে,
কতটুকু সময় আছে,
বলতে পারো?
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *