বাংলা কবিতা

উদ্বাস্তুর ভিটে



ওরা বাইরে থেকে ছুটছে...
তবে, ভেতর থেকে মৃত।

যদি অন্তর্ধানে স্থির হই—
এর অর্থ, আমি নিশ্চিতভাবে তোমাকে... সংস্পর্শের কৌশল আয়ত্ত করছি।
যদি আত্মদর্শনে হই মগ্ন—
এর অর্থ, আমি সৃষ্টি করছি অবিরত।

আমি চিন্তা করছি না—
আমার যাত্রাপথে তোমাকে
কত বার অনুভব করেছি...
কিংবা, কেন বেড়ে গিয়েছে আমাদের দূরত্ব।

তুমি বরং...
আমার নিখুঁত নৈবেদ্য ভুলে যাও।
তুমি আমার অস্তিত্বের অংশ নও...
তুমি কেবল‌ই আমার সৃষ্টির উৎস।

সব কিছুতেই এক সূক্ষ্ম ফাটল আছে।
শুধু একটি চিহ্ন রেখে যাও...
যেন নীরবতাই হয় একমাত্র শক্তি।

আমি আর দৌড়োতে পারছি না...
অথচ একজন উদ্বাস্তুর মতো
তোমার দ্বারে বারংবার এসেছি,
যা আমার জন্য কখনোই সহজ ছিল না।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *