গল্প ও গদ্য

ক্ষুব্ধ স্মৃতিরা



আমি এখন অবধি তোমাকে ভেবে যে ক'টা কাজ করেছি...সবগুলো একেবারে নিখুঁত; তুমি কখনোই আমার চোখ ফাঁকি দিয়ে যেতে পারলে না—কারণ, কিছু ব্যথা কখনও ফুরোয় না।

দেখো, সম্পর্কের টানাপোড়েনের অর্থটা আমি কখনোই বোঝার চেষ্টা করিনি। তুমি লেখক মানুষ, কোনো পিছুটান রাখা তোমার পক্ষে নিশ্চয়ই সম্ভব নয়? আমি যে তোমার জীবনে তেমন গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি নই—এ কথা কিন্তু আমার জানা।

আমি জানতে চাইনি—তুমি মিথ্যে অভিনয় কেন করছ। উত্তরটা আমার ডায়েরিতে লেখা আছে। যে-মিথ্যে মানুষের ক্ষতি করে না, সে কি মিথ্যে হয় নাকি! তুমি যে-সব সৌন্দর্যের বর্ণনা করো প্রায়ই...তা আমার নেই। অথচ, তোমার চোখে আমি কী ভীষণ সুন্দর!

সব কিছু একযোগে শেষ হয়ে যায় না, কিছু রয়ে যায়—যা থেকে জন্ম নিতে পারে এক নতুন দিগন্ত! কে জানে, আর কতকাল অসহায় স্মৃতিরা থাকবে ক্ষুব্ধ!
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *