ভালোবাসা বেড়েছে...
যত বার আমি হয়েছি তোমার দ্বারস্থ।
স্মৃতিরা কেঁদেছে...
যত বার তুমি আমায় ফিরিয়ে দিয়েছ।
তুমি আমার অনুভূতির সত্তাজুড়ে
যতক্ষণ শ্বাস নিয়েছ...
সুতীব্র ঘ্রাণে, মুহূর্তরা
সংকীর্ণ পথ বেছেছিল।
বহুদূর ছুটে-চলা অপেক্ষার পালাও
যখন শেষ হলো,
তুমি খোঁজোনি আমায় আর কখনও।
যে-পথ রেখেছ আকীর্ণ,
তুচ্ছ আমায় কোরো সে-পথে
ভেজা মন্দিরে শায়িত।
ভেজা মন্দিরের পথ
লেখাটি শেয়ার করুন