বাংলা কবিতা

পথের শেষে



প্রশস্ত পথ...
সৃষ্টির পুনরাবৃত্তি,
মুখোমুখি তুমি-আমি,
বিদায় আসন্ন।

এই পৃথিবীতে কাছের মানুষের বড়োই অভাব!
আমি জানতাম, তুমি ফিরবে না...
তবু অপেক্ষা করি।

অনুভব করি তোমার স্পর্শ,
তোমার আত্মায় মিশে-থাকা...
অসহ্য সুখের স্পন্দন,
তোমার শরীরের ঘ্রাণ।

অনিশ্চিত নিয়মে বাঁধা—
বুকের গভীরের যে-উষ্ণতায়,
তুমি রেখেছিলে আমায়...
তা ছেড়ে কীভাবে থাকব আমি?

আমি ভীষণ ভঙ্গুর, জানো!
তোমাকে ভালোবাসার ক্ষমতাটুকুও
আমার নেই।

বিদায় বলব না...!
তবে এ-ই যদি হয় শেষ অনুভব...
শুধু বলব—
যতটা সময় থেকেছি...
তোমাকেই আমার ভেতরটা জুড়ে রেখেছি;
সেখানে কোনো ফাঁকি ছিল না...

প্রিয়মুখ, ভালো থেকো।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *