প্রিয় অনল,
তুমি তোমার নামের মতোই খুব শান্ত। তোমাকে আমার জবাফুলের সাথে তুলনা করতে ইচ্ছে হয়, জানো?
আমি চলে যাচ্ছি, তুমিও যাও। "জীবন কা মতলব তো আনা আউর জানা হ্যায়"—লতাজির এই লাইনটা বার বার আমার মনে পড়ছে আজকে। জীবনের অর্থই তো আসা আর যাওয়া, তাই না? সবাইকেই যেতে হয়।
আমি খুব বিশ্বাস করি, তোমাকে পরের জন্মে পাবো আবার। লিখব দু-জন মিলে, কিংবা তুমি লিখবে টেবিলে বসে, সাদা শার্ট পরে; আর আমি তোমার গলা জড়িয়ে দাঁড়িয়ে থাকব। কেমন?
সে পর্যন্ত নাহয় আমরা একা একাই জীবন কাটিয়ে দিই? আমি তোমাকে ভালোবাসি, সামনেও হয়তো বাসব; নিজেকে থামাতে আমি পারব না সম্ভবত।
ভালো থেকো, আমার সৌভাগ্যের চাবি।
আনা আউর জানা
লেখাটি শেয়ার করুন