১। আমিই সেই আড়মোড়া, যে বৃষ্টিকেও দহনের ভাষা শিখিয়েছে।
২। প্রেম ধর্ম নয়, প্রেম চিরকালের অধর্ম।
৩। আমার শরীর থেকে যে-সুরভি আসে, তা আমার অশ্রুরই অগ্নিপরীক্ষা।
৪। অনেক বছর কেটে গেছে, আমি পুরোনো হয়ে গেছি, আর তুমি নতুন!
৫। এমন একমুহূর্তের দ্যুতি ছুঁতে হাজারো দিবস প্রতীক্ষায় কেটেছে! তুমি কি জানো সেই দহন? খবর রাখো কি আমার অশ্রুর? তুমি কী জানো! তুমি কী জানো!
৬। এই দিনটা মনে রেখো; আমি ফিরে আসব না, লিখে রেখো! নিজেকে প্রবোধ দিয়ো, বিচ্ছিন্ন হয়েও শুধু আমিই রয়ে যাব—দেখে নিয়ো!
৭। তকদিরের ফয়সালা হয়ে গেছে, আমাদের একসাথে থাকা আর কখনও হবে না।
৮। শুধু ধৈর্য ধরো, ধৈর্যই জয়; আর বাকি সব পরাজয়।
৯। এমন শায়েরি কখনও লিখো না, যা মানুষকে কাঁদাতে পারে না।
১০। আমি পরাধীন ছিলাম যখন, তুমি ছিলে মুক্ত; অথচ দেখো—আজ মুক্ত হয়েও তোমাকে পরাধীনতার শৃঙ্খলে বাঁধতে পারলাম না!
বিচ্ছিন্নের প্রবোধ
লেখাটি শেয়ার করুন