দর্শন ও মনস্তত্ত্ব

দেহলিজের অশ্রু



১। হৃদয়ের চৌকাঠে তুমি কখনও পা রাখলে না, আর আমি সেই দোরগোড়ায় বসে অশ্রুতেই জীর্ণ হয়ে গেলাম।

২। তোমার বিদায়ই আমাকে মানুষ বানিয়ে দিল!

৩। আমার ব্যস্ততার অভিযোগ তুলতে তুলতে আমার প্রেমটাকেই তুমি উপেক্ষা করে গেলে।

৪। তুমি হয়তো সময়ের সন্তান, কিন্তু আমি তো নই!

৫। কুর্নিশ তোমার সাহসকে, যে আমার সাহসকেও মাথা নোয়াতে বাধ্য করল।

৬। আমার কবিতার সামনে তোমার সব চেষ্টা বৃথা যাবে—প্রতিশ্রুতি রইল।

৭। সেই গুটিকয় শব্দ আমি কখনও উচ্চারণ‌ই করতে পারলাম না, যা মানুষ সানন্দে দিনে হাজার বার বলে ফেলে।

৮। সময়কে আমি সময়ের আগে যেতে দিইনি!

৯। সান্ত্বনা এটুকুতেই—নজর তো মিলিয়েছিলে একবার!

১০। স্মরণে রেখো, তোমার কথাগুলো যেন নিছক কথাই না রয়ে যায়।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *