দর্শন ও মনস্তত্ত্ব

স্বপ্নস্পর্শ



এক।
কখনো যদি খুঁজি তোমাকে...
ভেবে নিয়ো, আমি যাযাবর;
ডাকি তোমাকে অচেনা ভয়ে...
বুঝে নিয়ো, আমি নিশাচর।

তুমি ভালো থেকো, আমার ভালোবাসা...
যখন কখনো আমি থাকব না।

দুই।
তোকে আমি স্বপ্নে এত স্পষ্ট দেখি, ব্যাপারটা অনেক অদ্ভুত লাগে আমার—এমনকি স্পর্শও করা যায়। যদিও আমি হারিয়ে গেলে আমাকে তুই কখনোই খুঁজে পাবি না, হয়তো খুঁজবিও না।

তিন।
সমর্পণ উত্তমের প্রতি হওয়া আবশ্যক।

সর্বাপেক্ষা শ্রেষ্ঠ মানবকুল...
ভক্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে,
কৃতকার্য হেতুর প্রস্থান
সাংঘর্ষিক রূপ নিতে পারে বলে—
আপনার হৃদয়ের ক্ষত সমর্পিত হোক
কেবল আমারই পরমাত্মায়।

চার।
আজ মনটা ভালো নেই। তোমাকে এত দূরে সরিয়ে দিতে পারব—আমার দুঃখের আঁচ থেকে—কল্পনা করতে পারিনি। সেই আঁচে নিজেকে পোড়াতে পোড়াতে নিজের সবটুকু সম্বল দিয়ে দিয়েছিলাম তোমার ঝুলিতে—সেই তুমি শীতল শয্যা বেছে নিলে? আমি তোমার সাহচর্য হতে পারিনি, চেষ্টাও করিনি।

পাঁচ।
যদি কখনো এমন হয়—আমার অনুভূতির শব্দগুলো জানতে না পেরে তুমি অস্থির হয়ে পড়ছ—তবে ভেবে নিয়ো, তুমি আমার লেখা শব্দগুলোকে নয়, বরং আমাকেই ভীষণ ভালোবাসো—যে-কথা তোমার জানা নেই।

আর আমি? আমি তোমাকে রোজ আমার অনুভূতির আড়ালে সৃষ্টির উন্মাদনায় সশ্রদ্ধ চিত্তে ব্যক্ত করি; কেননা, আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *