১।
একটি পঙ্ক্তিরও যদি কদর পেত আমার এ প্রাণ,
আমি লিখে যেতাম তবে একের পর এক কাব্যগান।
২।
মক্তবের ধুলো থেকে শুরু করো পথচলা,
মর্যাদা একদিন এসে ঠিকই দেবে দোলা।
৩।
যাকে আমি কথা বলতে শিখিয়েছিলাম একদিন,
আজ তারই বাগ্মিতা আমাকে চুপ করিয়ে দিল।
৪।
তোমার ভালোবাসা আমায়
আকাশ জয়েরও সাহস দিল।
৫।
তুমি কখনো কখনো নীরব থেকো, প্রিয়,
তোমার কণ্ঠের সুর আমার প্রাণ কেড়ে নেয়।
৬।
ভালো করে দেখে নাও এই আসর, এই মানুষ, এই সময়;
আমার লাশ এই রাস্তা দিয়েই যাবে।
৭।
সে মৃত্যু কীসের, যদি শান্তি না দেয়!
সে জীবনই-বা কীসের, যদি দুনিয়াকে কাঁপিয়ে না দেয়!
৮।
হয়তো এ বারে তোমার কাছেই হার মানবে আমার প্রাণ,
তবু এই পরাজয়ের মূল্য বুঝবে না কোনোদিন এ জাহান।
৯।
একবার শুধু ছুঁয়ে দিই তোমার ওই দুটি চোখ,
আমার সমস্ত চাওয়ার প্রার্থনাই তবে কবুল হয়ে যাবে।
১০।
প্রার্থনা করি, তোমার চোখের সব জল
একদিন নীলাভ প্রদীপের শিখা হয়ে দীপ্তি ছড়াক।
প্রার্থনা ও পরাজয়ের পদাবলি
লেখাটি শেয়ার করুন