দর্শন ও মনস্তত্ত্ব

ভস্মাক্ষর



১। গতকাল ভালো ছিলাম না, কারণ জীবনে তুমি ছিলে না; আজ ভালো নেই, কারণ তুমি চলে গেছ। আমার কপালে কি আর ভালো থাকা লেখা নেই?

২। তখন প্রতিটি দিন তুমি যে-যন্ত্রণা দিয়েছ, মনে পড়ে...খুব মনে পড়ে।

৩। আমিই বোধ হয় একমাত্র মানুষ, যার চরিত্র নিয়ে কথা হয়, মানবতা নিয়ে নয়।

৪। হা হা...শেষপর্যন্ত তো তোমাকে সেই আমার কাছেই ফিরে আসতে হবে...এখন যেখানেই থাকো না কেন!

৫। আমি বাড়ি ফেরার আগেও কিন্তু বাড়িতে সবাই ছিল!

৬। "ভালো থেকো" বলি; "আমাকে নিয়ে ভালো থেকো" বলা হয় না।

৭। আমার যাবার বহু জায়গা থাকতেও তোমাকে বেছে নেবার কারণটা তুমি বুঝলে না। তুমি অবশ্য বোঝো না কিছুই।

৮। সন্ধ্যা নামে, রাতের প্রস্তুতি নেয় সবাই, আর আমি নিই পালানোর প্রস্তুতি।

৯। আমার অনেক গল্প ছিল, কাগজের অভাবে লিখতে পারিনি।

১০। ভীষণ দামি একটা জিনিসের নাম হচ্ছে ক্ষুধা, যদি সেটা ধনীর হয়।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *