১. সে হৃদয়ই-বা কী, যা ভাঙে না কভু!
সে বন্ধনই-বা কী, যা ছেঁড়ে না কভু!
২. বাগান থেকে যে-ফুল চুরি হয়ে যায়,
তার জন্য মন কাঁদে, বুক হাহাকার করে—
অথচ যে-ফুল পড়ে থাকে ঠিক সামনেই,
তার পথে চোখ হাঁটে না একটি বারও!
৩. যে আমার নীরবতা বুঝতে না পারে,
সে আমায় বুঝবে কী আর সংসারে?
৪. সকল সম্পদের চেয়ে তুমি বেশি দামি;
গহনায় কী আর সাজবে তুমি—গহনাই তো সাজে তোমায় পরে!
নীরব ঝড়ের ঘূর্ণিতে
লেখাটি শেয়ার করুন