দর্শন ও মনস্তত্ত্ব

নান্দীপাঠে নৈঃশব্দ্য



এক। আমি তো হেরেই যেতাম…তুমি এলে, তাই রক্ষা।

দুই। তোমার কাছ থেকে দূরে চলে যাচ্ছি…আর রেখে যাচ্ছি নিজের ছায়াটুকু।

তিন। ভালোবাসা চাই না…শুধু পথ চলো আমার সাথে।

চার। এই দুনিয়ায় তুমি নীরব—মেনে নিলাম...কিন্তু ওই দুনিয়ায় খোদার কাছে আমার সুপারিশটুকু অন্তত করে দিয়ো।

পাঁচ। অভাগা তুমি—আমার প্রেমের গভীরতা মাপোনি কোনোদিন…ন‌ইলে তোমার এক-ইশারায় দুনিয়াটাই উলটে দিতাম—এতটুকু জোর তো ছিলই বুকে।

ছয়। আমার সামর্থ্যটুকু তুমি চোখ মেলে দেখোইনি…ন‌ইলে জানতে—এই নামে আকাশও চেনে আমায়।

সাত। কাগজে দু-কলম লিখো কখনো-সখনো…সব হিসেব তো টাকার অঙ্কে মেলে না।

আট। একবার পরখ করে দেখতে তো পারতে আমায়…যতটুকু দেখাই—তার নিচে সমুদ্র লুকোনো আছে।

নয়। তোমার কপাল ভালো—নিয়তি আগেই পর্দা টেনে দিয়েছে…ন‌ইলে দেখতে পেতে—প্রেমের আগুনে মানুষ কেমন ছাই হয়ে যায়।

দশ। বৃষ্টির প্রতিটি ফোঁটা আমার চোখের জল লুকোতে সাহায্য করে।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *