এখন আমার কী মনে হয়, জানো?
তোমাকে নিয়ে লিখতে বসলেই আমি পাগল হয়ে যাব।
অদৃশ্য এক ভয় ঘিরে ফেলে আমায় প্রতিনিয়ত—
তোমার স্মৃতিগুলো ঝাপসা হয়ে এলেও
কে-যেন বারে বারে আমাকে তাড়া করে বেড়ায়।
চোখের জল গাল বেয়ে গড়ায়,
কলমের কালি শুকিয়ে যায়,
এমনকি সামনে রাখা মোমের শেষ আলোটুকু—
অতর্কিত ঝড়ো বাতাসে নিভে যাওয়ার বার্তা দেয়।
আমি কেন পারছি না তোমার স্পর্শ ভুলতে?
আমাকে যেতে দাও।
অমোচন
লেখাটি শেয়ার করুন