মাঝে মাঝে শুধু মনে হয়—
প্রিয় মানুষটাকে বেশি বেশি সময় দিই,
অজান্তে বুকের এককোণে পরম যত্নে জড়িয়ে ধরে বলি—
'ভালোবাসি'।
থেকে গেলে হয় না?
নিজেকে নতুন করে চিনতে শিখি—
এত অবুঝ কেন আমরা?
ভালো কিছু মুহূর্ত কেন চাপা পড়ে যাবে
রাগে আর অভিমানে?
কতদিনই-বা বাঁচব আমরা—
কতক্ষণ?
ক্ষণভঙ্গুর
লেখাটি শেয়ার করুন