গল্প ও গদ্য

চিড়ের ভেতর ভোর



এক। ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে?

দুই। তুই আমাকে খুউব শক্ত করে জড়িয়ে ধরলে আমার নিজেকে বড়ো সুখী মানুষ মনে হয়।

কতদিন বেঁচে থাকব জানি না, কিংবা কতক্ষণ। খুব সামান্য দূরত্বও বুকের ভেতরটায় চিড় ধরায় যেভাবে—এ এক রহস্য।

তিন। আমাদের যোগাযোগ না হলেও—কখনও সুরের কমতি ছিল না, অনুভূতিরা কৃপণতা করত না, শব্দরা হারিয়ে যেত না কখনও। এ-ও কি একধরনের বিশ্বস্ততা, দুর্বলতা? না কি‌ শুধুই ভালোবাসা?

আমি বুঝি, ভেঙে পড়ি, অস্তিত্বহীনতায় ভুগি। তবুও, স্বপ্ন দেখি এক নতুন ভোরের—যেখানে তোমার মতন করে আমায় কেউ ভালোবাসতে শেখেনি, বাসতে পারে না।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *