বাংলা কবিতা

রঙিন ডানার শব



আমার মাংসপিণ্ড আজও...
চিল-শকুনে ছিঁড়ে খায়,
প্রচণ্ড পীড়ায় আঁতকে ওঠে—
শৈশবের পাখিটির রঙিন ডানা।

নিরুত্তাপ আক্রোশে-ভরা কথার ফোয়ারা...
মস্তিষ্ক পেরেকে গাঁথা;
যেখানে—পরজন্মলাভের আশায় পোক্ত হয় তাদের মনোবাঞ্ছা...
আমি তাদের দলে নই।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *