বাংলা কবিতা

বলা হলো না



বেশি রাত হয়েছে বোধ হয়, খেয়াল করিনি...
হয়তো এখন তুমি ব্যস্ত ভীষণ!

তুমি করুণা না করলেই বরং খুশি হই।
আমার নসিবেই ছিল না—
আজ শেষবারের মতন তোমার হই।

ছোঁয়া সম্ভব নয়।
অনুভবের ইন্দ্রিয় ভুগছে অসুখে।
প্রিয় সুরে ভাসে বেরং শূন্যতা।

জানি, এসবের কোনটিই নয় জরুরি কথা।
কিছু বলার জন্য তোমায় স্মরণ করিনি,
কিছু প্রয়োজন মেটাতে...
তোমায় কখনও খুঁজিনি,
তবু কেন তোমার অপেক্ষায়
এ দু-চোখে অশ্রু নামে...?

আমি আজও এর কারণটা বুঝিনি।
এসব জানাতে সত্যিই আসিনি,
কখনও তোমায় 'থেকে যাও' বলে—
অনুরোধটুকুও করিনি।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *