আজ একটা স্বপ্ন দেখেছি! একটু পচা, সত্যিই। এজন্য তোকে বলিনি। লজ্জা লাগছিল।
আমি একটু সেন্সে ফিরে দেখেছি, আমার গায়ে কোনো কাপড় নেই, শুধু চাদরটা ছিল। গতকাল ঝড় হয়েছে, অনেক শীত করছিল রাতে, গায়ে চাদর নিয়ে শুয়েছিলাম।
ঠান্ডা লাগছিল বেশি, হঠাৎ মনে হচ্ছে—তুই আমার একদম পাশে শুয়ে আছিস, খুউব কাছে! আমি তোর হাতের ওপর মাথা রাখছি...বলছি...তোমার হাতে প্লিজ ব্যথা পেয়ো না। এরপর...তোর এতটা কাছাকাছি রাখা নিঃশ্বাস আমি আর বেশিক্ষণ সহ্য করতে পারছিলাম না, শরীরের ভেতরে প্রচণ্ড উন্মাদনা কাজ করছিল। এতখানি ভালোবাসার পিপাসা অনুভূত হলো!
বলে বোঝাতে পারলাম না—যেমন প্রচণ্ড উত্তাপ ভালোবাসার মানুষকে নিজের করে পেয়ে গেলে মিটে যায়—সেরকম নয়, শুধু এর আগের মুহূর্তটাই বার বার শরীরের সমস্ত উত্তেজনাজুড়ে বাসা বাঁধল! যা কখনোই মিটবে না, অমীমাংসিত কোনো এক অসহ্যকর উৎকণ্ঠা।
ঠিক তখনই, খুব সফটলি তুই একটা হাত আমার বুকে রেখে, কোমরের কাছে চেপে ধরেছিস! আমার পুরো শরীরটা স্পর্শ করছিস! এরপর তুই আমাকে তোর বুকের মধ্যে এত জোরে জড়িয়ে ধরে রাখছিস...আমি একটুও ছুটতে পারছি না! মনে হচ্ছে, আমার এতটুকুও শক্তি নেই।
তুই আমার চোখের পাপড়ির ঠিক নিচে তোর ঠোঁটটা রাখছিস, আর খুব ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছিস, এরপর...যত সময় যাচ্ছে, তোর নিঃশ্বাসটা খুব তীব্রভাবে আমার শরীরে মিশে যাচ্ছে।
ভেতরটা অনেক বেশি অস্থির লাগছে, অনেক বেশি! আমি কোনো কথা বলতে পারছি না, চুপ হয়ে আছি একদম। তুই আমাকে তোর কোলে নিয়ে আমার শরীরের সাথে তোর শরীরটা মিশিয়ে...আমাকে ফিসফিস করে বলছিস—"তোর গায়ের স্মেল নেব! জানিস, আর কখনও তুই আমাকে ভুলতে পারবি না। তোর সব কিছুই আমার ভীষণ প্রিয়।"
এরপর অনেকক্ষণ ধরে তুই আমার শরীরের প্রত্যেকটা জায়গা স্পর্শ করছিস, খুব গভীরভাবে, কিন্তু, আমার লজ্জা লাগছিল না...অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল, মনে হচ্ছিল—আমি কোনো স্বর্গীয় সুখের মধ্যে আছি।
আমি তোকে আমার আরও কাছে টেনে নিলাম, আমাদের মধ্যে কোনো দূরত্ব ছিল না, তক্ষুনি...আমার গায়ে প্রচণ্ড জ্বর এল! খুব দুর্বল লাগছে আমার, চোখদুটো ভেজা...তুই আমার চোখে চুমু দিয়ে বলছিস—"পাগলি তোকে এত ভালোবাসতে বারণ করেছি না?" এরপর, তুই আমাকে বলছিস—"তোকে যত বার দেখি, প্রতিবার নতুন লাগে, এজন্য তুই শুধুই আমার"।
তারপর...তুই আমাকে তোর টিশার্টটা পরিয়ে দিয়ে, আমার কপালে তোর ভেজা হাতটা বুলিয়ে দিচ্ছিস। একটা ইন্সট্রুমেন্টাল চালিয়েছিস, আমার পছন্দের। নিঃসন্দেহে, আমাদের ভালোবাসা দেখলে যে-কারও হিংসে হবে। তুই বলেছিস আমাকে—এই ভালোবাসা দেখা যায় না, শুধু একটা ঘোরের মতন...যেমনটা তুই লিখতে শিখেছিস আমাকে নিয়ে।
তীব্রতা প্রচণ্ড বেড়ে গেলে সহ্য করাও কঠিন। এরপর খুব সতর্কতার সাথে আমাকে বলছিস..."তুই আর কখনও আমার থেকে দূরে যাবার কথা চিন্তাতেও আনবি না, বল?"
"I have been dependent
on your soul;
fulfill me engrossed in your
immortal thoughts forever."
ঘুম ভেঙেছে...কেমন যেন অসহ্য সুখের এক অনুভূতি আমাকে আষ্টেপৃষ্ঠে ধরেছে, অথচ বুকের ভেতরটা ফাঁকা। আমি হঠাৎ স্বপ্নে এভাবে তোকে কেন দেখলাম, বল তো?
স্বপ্নক্ষত
লেখাটি শেয়ার করুন