গল্প ও গদ্য

প্রত্যুত্তরে শূন্যতা



মানুষ ভালোবাসার প্রত্যুত্তরে ভালোবাসাই পেতে চায়, সংলাপের বিপরীতে সংলাপ, স্পর্শের বদলে স্পর্শ।

এর বাইরেও কিছু রয়েছে, যা অধিক গভীর, যা শুধু দেওয়াই যায়.. প্রাপ্তির আশা রাখা যায় না—এ-ও কি কোনো এক অতৃপ্ত অনুভূতিরই অংশ? না কি অন্য কিছু?

আমি তোমায় আসলে দিয়েছিলামটা কী, যার প্রত্যুত্তরে পেলাম কেবলই শূন্যতা? তাই বুঝি আমার এত দুঃখ?

তোমার উত্তরের আশা আমি আর করি না। এই জগৎসংসারের কোনো শব্দই কি আমার জন্য প্রযোজ্য নয়?

তুমি আমায় হালকাভাবে ভাসিয়ে রেখো, সাঁতরে সাঁতরে ওপারে যাবার রাস্তাটা আমি নিজেই খুঁজে নেব।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *