যতটা বোঝাতে চাই,
ততখানি বলতেও কিঞ্চিৎ ভয়!
এতটাই দূরে সরে যাই,
কাছে আসতেও বিচ্ছেদের ভয়!
তোমাকে বুঝবে কে হায়...
বিবেকের ঘরে এক রহস্যে-বাঁধা—
নিয়তি পড়ে রয়!
এক হতভাগ্যের হয় না কভু ঠাঁই...
ভালোবাসা চিতায় নয়—
অনুভবে পোড়াতে হয়।
অনুচ্চার
লেখাটি শেয়ার করুন