Bengali Poetry (Translated)

আমার পৃথিবী



আমি কখনো হারিয়ে গেলে—
এই লেখাগুলো যখন হঠাৎ তোর সামনে এসে যাবে...
তখন বুঝে নিস, আমি তোকে কতটা ভালোবেসেছি।

বুঝে নিবি তো?
বল না, পাগল!
তুই কি আমায় ভুলে যাবি?

আমার সাথে থাকতে যেন
আজ তোর একটুখানি ভালো লাগে...
তার জন্য শতচেষ্টা করেছিলাম—
পারিনি বোধ হয়।

আমি সব কিছুতেই ব্যর্থ রে...
তুই আমাকে এভাবে জড়িয়ে ধরিস না—
আমার সব কিছু এলোমেলো হয়ে যায়;
আমার বুকের ভেতরঘরের—
জমানো পাথরগুলো খুব ধীরে সরে যায়,
আরও কিছুক্ষণ তোর সাথে বাঁচতে ইচ্ছে করে,
তোকে বলতে ইচ্ছে করে...
তুই আমার পৃথিবী।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *