Bengali Poetry (Translated)

ব্যথার নিরালোক



আবছা অন্ধকার নেমে এল
আমাদের পুরোনো এই ঘরটিতে।
হলো আলো-ছায়ার অনিয়মিত চাঞ্চল্য ক্রমশ দৃশ্যমান।
উদ্দীপ্ত অশ্রুর সত্যতা যখন ছায়া ফেলে—
তোমার আগমন যেন
রোমাঞ্চকর এক অনুভূতির সূত্রপাত ঘটায়।

মৃদুস্বরে আত্মতুষ্টির এক নিঃশব্দ উত্থান,
বিকল্প এক অনুরূপতায়
আমার ভেতরেই গড়ে ওঠে অন্তর্গত সমাধিস্থান।

এইভাবে—
তোমার দীর্ঘশ্বাস যদি ছুঁয়ে যায় আমার বুক,
আমার রক্তাক্ত চোখের আড়ালেও
তোমায় বেশিক্ষণ রাখতে পারি না আমি—
ভীষণ যন্ত্রণা হয়।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *