Bengali Poetry (Translated)

প্রশ্নের মতন তুই



তোকে ছুঁয়ে দেখতে ভীষণ ইচ্ছে করছিল।
তুই কেমন আছিস?
আমি তোকে আমৃত্যু এভাবেই ভালোবাসতে চাই।

কেউ কারও জন্য অপরিহার্য মানুষ হতে পারে না—
হয়তো এটাই সত্য।
তবুও যদি বলি—
আমার জীবনের একমাত্র
এবং অপরিহার্য মানুষ তুই-ই।

তোর মনে প্রশ্ন জাগতেই পারে—
"তুই আসার আগে কি আমি বেঁচে ছিলাম না?
আর তুই চলে গেলে—
তখনও কি আমি বেঁচে থাকব না?"
অবশ্যই থাকব।

তবু ভাবি— সত্যিই কি আমি বেঁচে ছিলাম?
আমার ভেতরের মানুষটা তোকে জড়িয়েই তো
প্রথম বাঁচতে শিখল সেদিন।
আর তুই চলে গেলে,
আমি কী করব—
তা এখনও ঠিক করিনি।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *