Bengali Poetry (Translated)

ব্যর্থতা

কোনো এক বৃষ্টিভেজা সন্ধ্যায়
আমাদের একবার দেখা হোক—
ভেজা হাওয়ায় কাঁপা শরীরে
তোমাকে জড়িয়ে ধরলেই
তুমি আর আমায় ভালো না বেসে থাকতে পারবে না।

তুমি যদি আলতো করে ছুঁয়ে দাও আমার ভেজা চুল,
চোখের জলে তবে ভিজে যাবে আমার যত নীরবতা—
আর এবারও আমি ব্যর্থ হব
আমার জলভেজা দৃষ্টি লুকোতে।

আমি কেন যে তোমার খুব কাছে যেতে পারি না!
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *