Bengali Poetry (Translated)

অস্ফুট স্বীকারোক্তি



তোমার টেবিলে রাখা
তোমার লেখা একটুকরো কাগজ—
ইচ্ছে করছিল, চুরি করে নিয়ে যাই।
কিন্তু সাহস হয়নি,
তোমাকে বলা হয়নি,
তুমি দারুণ রান্না করো,
আরও অনেক কিছুতেই তুমি নিখুঁত!

ভাবি,
তোমার মতো মানুষ—
সবই পারে কীভাবে!

আমাদের কম্বিনেশনটাই অদ্ভুত!
“A perfect man with a destroyed girl”—
হাসছি, অথচ ভেতরে কান্না লুকোনো।

তোমার পাশে বসে তোমার ঘুমন্ত মুখ দেখে শান্তি লাগে,
আমি একা অনুভব করেছি তোমাকে,
তুমি করোনি—
তবুও, এখনও যেয়ো না।

আমাকে অনুভব কোরো একবার,
তারপর চাইলে হারিয়ে যাও।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *