Bengali Poetry (Translated)

অন্তিম অনুরোধ



এসো, আর একটু কাছে এসো,
তোমার মাথায় হাত বুলিয়ে দিই।
আমার শেষ কিছু কথা—
যদি শুনতে চাও...

“হাতটা ধরব?”
“তোমার বুকের ভেতর আশ্রয় চাই।”
বলতে গেলেই ভয় পাই...
পাছে তুমি ভেবে বসো, আমি কেবল দেখা চাই!

এই অসহায়তা,
এই না-বলা কথাগুলো—
লোকে যাকে ভালোবাসা বলে,
আমি বুঝি না কিছুই।

তুমি কেমন আছ?
উদাসীন হলেও তোমাকে দেখতে ভালো লাগে।
আমি তো খুব বেশি বিরক্ত করি না—
তবুও জানি, আমি তোমার কাছে বিরক্তিকরই।

চলো না, আজ হুট করে একটা কাজ করি,
“দেখি না কী হয়”—
এই বিশ্বাসে, এই পাগলামিতে।

– যাবে?
– কোথায়?
– আকাশে।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *